ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় ১৯ বিডিআর সদস্যকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় মহানগর হাকিম ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে আসামীদের হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ১৯ বিডিআর সদস্য হলেন- সিপাহী জিয়াউর রহমান, সিপাহী আমিনুল ইসলাম, সিপাহী আব্দুর রশীদ, সিপাহী আলতাফ হোসেন, সিপাহী আব্দুল গোফরান, সিপাহী আবু তাহের, সিপাহী কৃপা রঞ্জন চাকমা, সিপাহী সোহাগ মিয়া, সিপাহী মিলকান আহাম্মদ, সিপাহী রবিউল ইসলাম, সিপাহী নূর হোসেন, সিপাহী ওবায়দুর রহমান, সিপাহী মোস্তফা কামাল, নায়েক আজাদুল ইসলাম, সিপাহী আতাউর রহমান, সিপাহী জসীম উদ্দিন, সিপাহী মিলন মিয়া, ল্যান্স নায়েক রকিব খান ও সিপাহী শফিকুল ইসলাম।
তাদেরকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, অভিযুক্তরা ২৫ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে বিডিআরের অস্ত্রাগার লুট করে বিভিন্ন পদমর্যাদার সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যা করে।
আবেদনে আরও বলা হয়, ইতোমধ্যে রিমান্ডে নেওয়া অন্য আসামিরা এই ১৯ জনের বিরুদ্ধে ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছে। আরও তথ্য উদ্ধারের জন্য এদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এর আগে বিভিন্ন থানা বিভিন্ন সময় এদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।
এদিকে তিনদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে একই আদালত বিডিআর সদস্য আল মাসুমকে কারাগারে পাঠানো&
bdnews24