২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর সদস্যদের আত্মীয়দের ১নং গেটে যোগাযোগ করতে হবে

বিডিআর সদর দপ্তরে থাকা সদস্যদের সঙ্গে দেখা করতে ইচ্ছুক আত্মীয়-স্বজনদের রাইফেলস স্কোয়ার সংলগ্ন ৪নং গেটের বদলে বিডিআর সিনেমা হল সংলগ্ন ১নং গেটে যোগাযোগ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদর দপ্তরে থাকা সদস্যদের সঙ্গে দেখা করতে ইচ্ছুক আত্মীয়-স্বজনদের রাইফেলস স্কোয়ার সংলগ্ন ৪নং গেটের বদলে বিডিআর সিনেমা হল সংলগ্ন ১নং গেটে যোগাযোগ করতে হবে। সোমবার ৪নং গেটের পাশে স্থাপিত তথ্যকেন্দ্র থেকে এই ঘোষণা দেওয়া হয়। আত্মীয়স্বজনদের জন্যে স্থাপিত তথ্যকেন্দ্রটিও সেখানে স্থানান্তরিত করা হয়েছে। তথ্যকেন্দ্রের কর্মকর্তা ক্যাপ্টেন তৌহিদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন থেকে ১ নম্বর গেটে স্থাপিত তথ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। তবে ৪ নম্বর গেটে স্থাপিত চিঠির বাক্সটি সেখানেই থাকবে বলে তিনি জানান। সোমবার পর্যন্ত ১১০ জন দেখা করেছেন বিডিআর সদস্যদের সঙ্গে দেখা করার জন্যে তালিকাভুক্ত ২৪৫ জনের মধ্যে সোমবার পর্যন্ত ১১০জন দেখা করার সুযোগ পেয়েছেন। ক্যাপ্টেন তৌহিদ জানান, বর্তমান তালিকাভুক্তদের দেখা করা শেষ হলে নতুন করে তালিকাভুক্তি শুরু হবে। এতে আরো তিন চারদিন লাগতে পারে বলে তার ধারণা। ছুটি শেষে যোগদান ১ মার্চ থেকে ১৫ দিনের ছুটি পাওয়া কয়েকজন বিডিআর সদস্য সোমবার বিকালে সদর দপ্তরে যোগ দিয়েছেন। এ সময় সঙ্গে তাদের স্ত্রী, সন্তান ও ঘনিষ্ঠ আত্মীয়রা ছিলেন। কাজে যোগ দিতে আসা ল্যান্স নায়েক জামান জানান, সরকারি নির্দেশের পরে তারা যোগদান করলে সেদিনই তাদের ১৫ দিনের ছুটি দেওয়া হয়। ছুটি শেষ করে সোমবার তারা সদর দপ্তরে যোগদান করতে এসেছেন। স্কুলদুটির প্রাকটিক্যাল ক্লাস শুরু এছাড়া বিডিআর সদর দপ্তরের ভেতরে অবস্থিত দুই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলছে। মঙ্গলবার সকাল থেকে দুটি স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। এ সংক্রান্ত যেকোন তথ্য জানার জন্যে অভিভাবকদের সকাল ৯টা থেকে ১২টার মধ্যে ৪ নম্বর গেটের পাশে অবস্থিত স্কুলের তথ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে । নুর মহম্মদ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহীনা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল টেস্টের জন্যে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকেই ক্লাস নেওয়া শুরু হবে। ল্যাবরেটরি পরিষ্কার করা হয়েছে। তিনদিন ক্লাস চলবে। তবে ক্লাস পুরোপুরি শুরু হতে আরো কয়েকদিন লাগবে। আপাতত কক্ষগুলো পরিষ্কার পরিছন্ন করা হচ্ছে।" তিনি আরো বলেন, "ডিজি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, কয়েকদিনের মধ্যেই স্কুল ও কলেজগুলো খুলে দেওয়া হবে। অভিভাবকদের চিন্তিত হবার কোন দরকার নেই।" তিনি জানান, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের স্কুলে প্রাকটিক্যাল ক্লাস করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২০৪০ঘ.