২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় চিংড়ি ঘেরের দখল নিয়ে সংঘর্ষে নিহত এক

চিংড়ি ঘেরের দখল নিয়ে সংঘর্ষে সাতক্ষীরার শ্যামনগরে রোববার একজন নিহত হয়েছেন। আহত হন পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 06:55 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

সাতক্ষীরা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিংড়ি ঘেরের দখল নিয়ে সংঘর্ষে সাতক্ষীরার শ্যামনগরে রোববার একজন নিহত হয়েছেন। আহত হন পাঁচজন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শ্যামনগর থানা পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। সংঘর্ষে শ্যামনগরের পাতাখালি গ্রামের ইসমাইল হোসেন (৩৪) ঘটনাস্থলে মারা যান। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নাম জানা যায়নি। কালিগঞ্জ সার্কেল পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) সুমিত চৌধুরী জানান, পাতাখালি গ্রামের পাঁচ শ' বিঘার একটি চিংড়ি ঘের নিয়ে হাজি আহম্মদ আলী ও নূর মোহাম্মদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে দুই পক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে ঘেরটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় লাঠির আঘাতে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান বলে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা বলেন, তিনি হাজি আহম্মদ আলীর পক্ষের লোক। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, এ ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন সানা বাদী হয়ে ৫১ জনের নামে থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের মধ্যে পাতাখালি গ্রামের কামরুজ্জামান, আজিজ গাজী, মাসুম বিল্লাহ, তারেক আজিজ, মোস্তফা কামাল, মাসুম শেখ, রশিদ সরদার ও লুৎফর রহমানসহ আটজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/০০৪৮ ঘ.