২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী প্রার্থী : সম্পদে শীর্ষে সালমা, শিক্ষায় শিরিন

সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া ৪৬ প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত থেকে শুরু করে পিএইচডি ডিগ্রিধারীও আছেন। দলীয়ভাবে মনোনীত এসব প্রার্থীর মধ্যে সর্বোচ্চ প্রায় ৪৪ কোটি টাকার সম্পদের মালিক যেমন রয়েছেন, তেমনি নিজের কোনো সম্পদ নেই এমন প্রার্থীও রয়েছেন। গৃহিনী থেকে শুরু করে সমাজসেবক, রাজনীতিবিদ, চাকরিজীবী, ব্যবসায়ী সব পেশা থেকেই এসেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 06:39 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

মঈনুল হক চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১৫ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)-সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া ৪৬ প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত থেকে শুরু করে পিএইচডি ডিগ্রিধারীও আছেন। দলীয়ভাবে মনোনীত এসব প্রার্থীর মধ্যে সর্বোচ্চ প্রায় ৪৪ কোটি টাকার সম্পদের মালিক যেমন রয়েছেন, তেমনি নিজের কোনো সম্পদ নেই এমন প্রার্থীও রয়েছেন। গৃহিনী থেকে শুরু করে সমাজসেবক, রাজনীতিবিদ, চাকরিজীবী, ব্যবসায়ী সব পেশা থেকেই এসেছেন তারা। নির্বাচন কমিশনে তাদের দেওয়া হলফনামা পর্যালোচনায় এসব তথ্য বেরিয়ে এসেছে। নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রার্থীদের মধ্যে পিএইচডি ডিগ্রীধারী ১ জন, মাস্টার্স ডিগ্রিধারী ২২ জন, স্নাতক ১১ জন, এইচএসসি পাশ ২ জন, এসএসসি পাশ ৪ জন, দশম শ্রেণী পাশ ১ জন, অষ্টম শ্রেনী পাশ ২ জন। নিজেকে স্বশিক্ষিত উল্লেখ করেছেন মাত্র ৩ জন। এছাড়া ৭ জন গৃহিনী। আর বাকিরা চাকুরিজীবী, ব্যবসায়ী, সমাজসেবক বা রাজনীতিবিদ। হলফনামায় দেওয়া সম্পদের বিবরণী অনুযায়ী কেউ কেউ বিত্তশালী। আবার কারো নিজস্ব সম্পদ বলতে কিছুই নেই । সবচেয়ে সম্পদশালী প্রার্থী যুগান্তর সম্পাদক সালমা ইসলাম। তিনি জাতীয় পার্টি মনোনীতদের একজন। তার নিজস্ব সস্পদের মধ্যে রয়েছে- ৩৭ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৭ শ টাকার শেয়ার। আবাসিক ভবনের মূল্য ৫ কোটি ৬৩ লাখ ১০ হাজার ৪৮৪ টাকা। বাড়ি থেকে তার বার্ষিক আয় ১ লাখ টাকা । অন্যান্য আয় ৯ লাখ ৬০ হাজার টাকা। নগদ অর্থ ৪ লাখ ৮৫ হাজার টাকা। স্বর্ণালংকার ৩০ লাখ টাকার। আসবাবপত্র ৬০ লাখ টাকার। অকৃষি জমি রয়েছে ২ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৮৭৪ টাকা মূল্যের। সম্পদ বিবরণীতে তিনি স্বামী যমুনা গ্র"পের চেয়ারম্যান নূরুল ইসলামের সম্পদেরও বিবরণ দেন। দ্বিতীয় অবস্থানে মাহজাবীন মোরশেদ। তিনিও জাপা প্রার্থী। তার ১ কোটি ৬৩ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার, নগদ ১ কোটি ৩৪ লাখ ৯ হাজার ১৯৪ টাকা, ব্যবসা বাবদ ২ লাখ ৫ হাজার টাকা এবং ব্যাংকে ২ লাখ ৯৯ হাজার ৯৫৬ টাকা রয়েছে। আওয়ামী লীগের আমিনা আহমেদের সম্পদ সবচেয়ে কম। তিনি ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের স্ত্রী। সম্পদ বিবরণীতে তার নিজের সম্পদ কিছু নেই উল্লেখ রয়েছে। অর্থনৈতিক দিক দিয়ে তিনি স্বামীর ওপর নির্ভরশীল। শিক্ষাগত যোগ্যতা আওয়ামী লীগ মনোনীত শিরিন শারমিন চৌধুরী পিএইচডি ডিগ্রধারী। তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত। আওয়ামী লীগের অন্য প্রার্থীদের মধ্যে মাস্টার্স ডিগ্রিধারী হলেন-রওশন জাহান সাথী, হামিদা বানু শোভা, মাহফুজা মন্ডল, আলহাজ্ব মমতাজ বেগম, জিনাতুন নেসা তালুকদার, ফরিদুন্নাহার লাইলী, রুবী রহমান, আমিনা আহমেদ,জোবেদা খাতুন ও এথিন রাখাইন, নাজমা আক্তার, আসমা জেরিন ঝুমু, অপু উকিল, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, বেগম তহুরা আলী এবং নাট্যশিল্পী এ্যাডভোকেট তারানা হালিম। বিএ ডিগ্রিধারী আহমেদ নাজমীন সুলতানা, জাহানারা বেগম, মোছাঃ ফরিদা আখতার, চেমন আরা বেগম, ফরিদা রহমান, আশরাফুন নেছা মোশারফ। শওকত আরা বেগম এলএলবি ডিগ্রিধারী। সৈয়দা জেবুন্নেছা হক (স্বশিক্ষিত), মোছাঃ শেফালী মমতাজ (অষ্টম শ্রেনী), নূর আফরোজ আলী (এসএসসি), (বিএ), শাহিন মনোয়ারা হক (এইচএসসি), সাধনা হালদার (স্বশিক্ষিত), শাহিদা তারেখ দীপ্তি (এইচএসসি), সুলতানা বুলবুল (এসএসসি), পারভীন তালুকদার (এসএসসি), নূরজাহান বেগম (এসএসসি), সাফিয়া খাতুন (স্বশিক্ষিত) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম (দশম শ্রেণী)। বিএনপির ৫ প্রার্থীর মধ্যে