২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ ছাত্র এনামুল হত্যা মামলায় দু'জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের ছাত্র এনামুল হক হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ফাঁসিতে ঝুলিয়ে এই রায় কার্যকর করার আদেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 05:52 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের ছাত্র এনামুল হক হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ফাঁসিতে ঝুলিয়ে এই রায় কার্যকর করার আদেশ দেওয়া হয়। রোববার বিকেলে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. মাসদার হোসেন দণ্ডিত শফিকুল ইসলাম খোকনের সামনে এ রায় পড়ে শোনান। তবে অপর দণ্ডিত পুটলিং ওরফে মো. ফজলু পলাতক রয়েছে। রায়ে অপর তিনজনকে খালাস দেওয়া হয়। মামলার বিবরণে বলা হয়, দণ্ডিত দুই আসামি ২০০১ সালের ১৪ ফেব্র"য়ারি ময়মনসিংহ শহরে আয়োজিত বৈশাখী মেলায় যাওয়ার কথা বলে মোটর সাইকেলে করে বেলা ১১টায় এনামুল হককে তাদের ৯৪/সি চক সেহরা নওমহলের বাসায় নিয়ে যায়। পরে দুপুর ১টার দিকে শহরের বাউন্ডারি রোডে আহত অবস্থায় পড়ে থাকা এনামুলকে উদ্ধার করে দুই পথচারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু অজ্ঞাত পরিচয়ের দুই পথচারী এনামুলকে হাসপাতালে পৌঁছে দিয়েই পালিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মো. আজিজ নামের এক রিকশাচালকের রিকশায় এনামুলকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় নিহত এনামুলের ভাই সৈয়দ মো. এহসানুল হক বাদী হয়ে দণ্ডিতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শফিকুল ইসলাম খোকন এবং ফজলুকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দাখিল করা হয় ২০০১ সালের ২৭ জুন। এতে বলা হয়, পূর্ব শত্র"তার জের ধরে এনামুলকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে আরও তিনজনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারকালে রাষ্ট্রপক্ষে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন সম্পূরক অভিযোগপত্রের আসামি আজিজুল হক, মৃনাল রায় ও মো. তারেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/টিআর/২২০১ ঘ.