২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ উপ-সচিব পদে রদবদল

জনপ্রশাসনের ১৯ উপ-সচিব পদে রদবদল করেছে সরকার। রোববার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের ১৯ উপ-সচিব পদে রদবদল করেছে সরকার। রোববার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। তাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব শামসুল কিবরিয়া চৌধুরীকে সংস্থাপন মন্ত্রণালয়ে, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন গোলাম মোহাম্মদ জহিরুল আলমকে শিক্ষা মন্ত্রণালয়ে, ভূমি সংস্কার বোর্ডের উপ-কমিশনার পতিত পবণ বৈদ্য ও সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক শাহেদ সবুরকে আইন মন্ত্রণালয়ে, সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব মোহাম্মদ জাফর উদ্দিনকে অর্থ বিভাগে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক এসএম এবাদুর রহমানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব বদরুন নেসাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এবং ওএসডি উপ-সচিব শাহেদ ইকবাল মো. মাহবুব উর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সচিব (উপ-সচিব) নেয়ামত উল্ল্যা ভূইয়াকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) মহাব্যবস্থাপক, সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনঃনির্মাণ ও সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক আবু হেনা মো. রহমাতুল মুনিমকে রাজউকের সচিব, জাতীয় ইউনেস্কো কমিশনের সচিব ড. মাহমুদুল হাসানকে বিসিএস প্রশাসন একাডেমীর পরিচালক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব শফিক আনোয়ারকে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব পদে বদলির আদেশাধীন উপ-সচিব নওশের আহমেদ চৌধুরীকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ধীরেন্দ্র নাথ দাসকে সাধারণ বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক, সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক শওকত নবীকে বেপজা'র সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব ইয়াকুব আলী পাটোয়ারিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব আফতাব আলীকে স্থানীয় সরকার বিভাগ, বরিশালের পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব আবদুল জলিলকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শ্যাম কিশোর রায়কে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল মান্নানকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/২০০৪ঘ.