নওগাঁ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর সাপাহা উপজেলার সুন্দরইল সীমান্তে শুক্রবার দুপুরে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী-বিএসএফ জওয়ানদের গুলিতে আব্দুল রাকিব (১৩) নামে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে।
বিএসএফ জওয়ানদের গুলিতে ফারুক (১৩) আরেকটি শিশু আহত হয়েছে। বাংলাদেশের সীমানায় মহিষ চরানোর সময় ভারতের আটিলা এলাকার কান্দবাটি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা বিনা উসকানিতে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানান বাংলাদেশ রাইফেলস-বিডিআরের সুন্দরইল ক্যাম্প ইনচার্জ লুৎফর রহমান।
তিনি জানান, লাশ ও মহিষ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। এ ঘটনায় সীমান
bdnews24