২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে ২০টি বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের অদূরে দক্ষিণ পতেঙ্গার দরিয়ার পাড়ায় শুক্রবার দুপুরে আগুন লেগে ২০টি বসত ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের অদূরে দক্ষিণ পতেঙ্গার দরিয়ার পাড়ায় শুক্রবার দুপুরে আগুন লেগে ২০টি বসত ঘর পুড়ে গেছে। দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ অগ্নিকাণ্ডে ৩০ পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে। তবে আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দমকল বাহিনীর কর্মকর্তা মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে দরিয়ার পাড়ার একটি টিন শেড ঘরের রান্নার চূলা থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুনে বিভিন্ন মালিকের ২০টি টিনশেড ও আধাপাকা ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৫৮ ঘ.