২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত ১২

নাটোরের লালপুরে ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে বুধবার গভীর রাতে যাত্রীবাহী আন্তনগর ও তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন যাত্রী হয়েছেন। এ সময় দুটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের লালপুরে ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে বুধবার গভীর রাতে যাত্রীবাহী আন্তনগর ও তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন যাত্রী হয়েছেন। এ সময় দুটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে যাত্রবাহী আন্তনগর ট্রেন একতা এক্সপ্রেসের রেল চালক ফজলুল হক ও সহকারী চালককে আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিামঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) এ কে এম মুশফিকুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাটোর প্রতিনিধি জানান, সৈয়দপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিগুলো সরানো হয়েছে। এ কারণে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচলে সামান্য সমস্যা হয়েছে। তবে বিকল্প লাইন থাকায় ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ