২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি কর্পোরেশনের কর্মকর্তা ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার

গুলশানে ঢাকা সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বৃহস্পতিবার ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 01:50 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা ,মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে ঢাকা সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বৃহস্পতিবার ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন । গুলশান থানার উপপরিদর্শক মাহমুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফাঁদ পেতে গুলশানে সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসে হিসাব বিভাগের সহকারি মাহবুবুল হককে ঘুষ নেওয়ার সময় আটক করা হয়। উপপরিদর্শক মাহমুদ হাসান জানান, গত ১ মার্চ ট্যাক্স সংক্রান্ত একটি কাজ করে দেওয়ার জন্য জনৈক ফারুক হোসেনের কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন মাহবুবুল হক। উপপরিদর্শক জানান, ফারুক হোসেন বিষয়টি একটি গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্যকে এবং গুলশান থানা পুলিশের দুইজন উপপরিদর্শককে জানান। এরপর পরিকল্পনা অনুযায়ী ফারুক হোসেন টাকা নিয়ে যান। পুলিশ এবং গোয়েন্দা সদস্যদের সামনে টাকা দেওয়ার সময় মাহবুবুল হককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে গুলশান থানায় ফারুক হোসেন বাদি হয়ে একটি মামলা করেছেন। অন্যান্য অনেক সরকারি দপ্তরের মতোই সিটি কর্পোরেশনেও নাগরিক সেবা গ্রহণের জন্য ঘুষ দেওয়া-নেওয়া নৈমিত্তিক ব্যাপার বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৯৪১ঘ.