ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কটল্যান্ড ইয়ার্ডের চার সদস্য পিলখানা পরিদর্শন করেছেন।
বুধবার বিকেলে তারা পিলখানার ঘটনাস্থল পরিদর্শন করার জন্য বিডিআর সদর দপ্তরের ঝিগাতলার দিকের প্রধান গেট দিয়ে ভেতরে যান।
তবে পরিদর্শন শেষে তারা নিউ মার্কেট এলাকার তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে যান।
বুধবার বিকেল পাঁচটায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারি পুলিশ সুপার (এএসপি) ফজলুল কবির সাংবাদিকদের বলেন, "দুপুরে স্কটল্যান্ড ইয়ার্ডের চার সদস্য সদরদপ্তরের ভেতরে বিভিন্ন 'ক্রাইম স্পট' ঘুরে দেখেছেন। তারা বিষয়গুলো নিয়ে স্টাডি করছেন।"
তবে তিনি জানান, তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/এইচএ/২০২৫ঘ.
bdnews24