ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার ঘটনায় লালবাগ থানায় দায়ের হওয়া মামলায় আরো ৫২ জন বিডিআর সদস্যকে বুধবার গ্রেপ্তার দেখানো হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক খন্দকার এখলাসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিডিআরের ঘটনায় লালবাগ থানার মামলায় আরো ৫২ জন বিডিআর সদস্যকে বুধবার গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি বলেন, "এ নিয়ে এ মামলায় ২২১ জনকে গ্রেপ্তার করা ও গ্রেপ্তার দেখানো হল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এইচএ/১৮৫৮ঘ.
bdnews24