২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় বাড়ানোর প্রয়োজন পড়বে না: আনিস

বিডিআর বিদ্রোহ তদন্তের কাজ দ্রুত এগিয়ে চলছে জানিয়ে সরকারি কমিটির প্রধান এম আনিস-উজ-জামান খান বলেছেন, প্রতিবেদন জমা দেওয়ার জন্য আর সময় বাড়ানোর প্রয়োজন পড়বে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 09:26 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহ তদন্তের কাজ দ্রুত এগিয়ে চলছে জানিয়ে সরকারি কমিটির প্রধান এম আনিস-উজ-জামান খান বলেছেন, প্রতিবেদন জমা দেওয়ার জন্য আর সময় বাড়ানোর প্রয়োজন পড়বে না। সরকারের বেঁধে দেওয়া নতুন সময়ের প্রথম কার্যদিবস বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "তদন্ত কাজ দ্রুত এগিয়ে চলছে। আশা করছি, সরকারের বেধে দেওয়া নতুন সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।" ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহ তদন্তে ২ মার্চ এ কমিটি করা হয়। ৩ মার্চ কমিটি কাজ শুরু করে। ৯ মার্চ প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তদন্ত শেষ না হওয়ায় কমিটির পক্ষ থেকে সময় বাড়িয়ে চাওয়া হলে সরকার সাত কার্যদিবস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সরকারের এ সিদ্ধান্তের পরদিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার শুরু হয়েছে তাদের প্রথম কার্যদিবস। মাঝে দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় তদন্ত কমিটি আগামী ১৯ মার্চ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাবে। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে প্রথমে ২৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়। পরে ২ মার্চ পুনর্গঠন করা হয় ওই কমিটি। নতুন কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বদলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানকে প্রধান করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/জিএনএ/১৫২০ ঘ.