ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের তদন্তে সাহায্য করতে ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ডের চার সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে।
মঙ্গলবার ঢাকায় পৌঁছে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মাইক ফস্টার জানান, স্কটল্যান্ড ইয়ার্ডের চার সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার ঢাকায় আসছে।
বুধবার সকাল পৌনে নয়টার দিকে প্রতিনিধ দলটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে ব্রিটিশ দূতাবাসের এক মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
রোববার আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দুই সদস্যের অগ্রবর্তী একটি দল ঢাকায় আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এফএফ/জিএনএ/১১৩৬ ঘ.
bdnews24