২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গ্রামবাসী-হিজবুত তাওহিদ সংঘর্ষ

নোয়াখালীর এক গ্রামে মঙ্গলবার এলাকাবাসী ও নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাওহিদ সদস্যদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোনাইমুড়ি উপজেলার পোরকবা গ্রামের এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনজন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

নোয়াখালী, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর এক গ্রামে মঙ্গলবার এলাকাবাসী ও নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাওহিদ সদস্যদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোনাইমুড়ি উপজেলার পোরকবা গ্রামের এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনজন আহত হয়। বিক্ষুব্ধ গ্রামবাসী জঙ্গি এ সংগঠনের জেলা আমির মাঈন উদ্দিনের বাড়িতে আগুনও লাগিয়ে দেয় বলে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, "পুলিশ ঘটনাস্থল থেকে হিজবুত তাওহিদের জেলা আমিরসহ ১২ জন এবং মহিলা ও পুরুষসহ আরও ১৩ গ্রামবাসীকে আটক করেছে।" মাঈন উদ্দিনের বাড়ি থেকে হিজবুত তাওহিদের বেশকিছু লিফলেট, চিঠি ও বই উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, জেলা হিজবুত তাওহিদ সভাপতি ও চাষীরহাট ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল হকের ছেলে মাঈন উদ্দিন কয়েক মাস ধরে এলাকায় সংগঠনের কাজ চালিয়ে আসছিলেন। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে তাদের একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার হিজবুত তাওহিদ আবারও একটি সভা করার চেষ্টা করলে গ্রামবাসী তাদের ওপর হামলা চালায় বলে উল্লেখ করে তিনি বলেন, এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহতদের সোনাইমুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২২৩২ ঘ.