২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসন্ত আক্রান্ত বিডিআর সিপাইকে চিকিৎসার জন্য কারাগারে পাঠানোর নির্দেশ

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া বিডিআর সিপাই মিরাজুল ইসলাম পক্স (বসন্ত) রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য তাকে কারাগারে পাঠানোর নিদেশ দিয়েছেন মহানগর হাকিম মো. এমদাদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা,মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া বিডিআর সিপাই মিরাজুল ইসলাম পক্স (বসন্ত) রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য তাকে কারাগারে পাঠানোর নিদেশ দিয়েছেন মহানগর হাকিম মো. এমদাদুল হক। আদালত সোমবার সিপাই মিরাজুলকে ৫দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় পুলিশকে। মঙ্গলবার দুপুরে সিআইডি'র কাউন্টার টেরোরিজম সেল এর সহকারী পুলিশ সুপার মো. হেলালউদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে চিকিৎসার জন্য সিপাই মিরাজুলকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আবেদন করেন। আবেদনে বলা হয় পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় ৫ দিনের রিমান্ডে মিরাজুলকে নেয়া হলেও তিনি অসুস্থ বলে জিজ্ঞাসাবাদ করা যায়নি। আবেদনে বলা হয়, মিরাজুলের বাবার নাম বদিয়ার রহমান। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বড়বাড়ি গ্রামে। মহানগর হাকিম এমদাদুল হক শুনানি শেষে আদেশ দেন। এদিকে সংশ্লিষ্ট আদালতে পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক খন্দকার এখলাসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত আর কোন বিডিআর সদস্যকে লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো অথবা রিমান্ডের আবেদন জানানো হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০২৮ঘ.