২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ আমলের ৫৪টি মুদ্রা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সোমবার ব্রিটিশ আমলের ৫৪টি মুদ্রা পাওয়া গেছে। মুদ্রাগুলো ১৮৬২ থেকে ১৯২০ সালের মধ্যে নির্মিত। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাসুদ পারভেজ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুদ্রাগুলোয় রাণী ভিক্টোরিয়া ও রাজা পঞ্চম জর্জের প্রতিকৃতি রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 02:17 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সোমবার ব্রিটিশ আমলের ৫৪টি মুদ্রা পাওয়া গেছে। মুদ্রাগুলো ১৮৬২ থেকে ১৯২০ সালের মধ্যে নির্মিত। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাসুদ পারভেজ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুদ্রাগুলোয় রাণী ভিক্টোরিয়া ও রাজা পঞ্চম জর্জের প্রতিকৃতি রয়েছে। মাসুদ পারভেজ জানান, উপজেলার বাঙ্গাবাড়ি গ্রামের আব্দুল গফুরের বাড়িতে রোববার বিকেলে মাটি খোঁড়ার সময় প্রায় আড়াই ফুট নিচে শ্রমিকদের কোদালের আঘাতে একটি মাটির পাত্র ভেঙে যায়। এতে মুদ্রাগুলো বেরিয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশ সোমবার দুপুরে আব্দুল গফুরের বাড়ি থেকে মুদ্রাগুলো উদ্ধার করে। পুলিশ কর্মকর্তা জানান, বুধবার মুদ্রাগুলো জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/টিআর/এসকে/১৯০৬ ঘ.