২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে মিলাদুন্নবী পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার সারাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল অর্থাৎ এ দিনে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে এই একই দিনে পৃথিবী থেকে বিদায় নেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 06:46 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার সারাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল অর্থাৎ এ দিনে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে এই একই দিনে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের মতো বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরাও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিবসটি উদযাপন করে। রাজধানীসহ সারাদেশে নেওয়া হয় নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা বা 'জসনে জুলুস', ওয়াজ মাহফিল, আলোচনা সভা, কিরাত প্রতিযোগিতা, ইসলামী পুস্তক প্রদর্শনী ও সেমিনার। দিবসটি উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়। মঙ্গলবার সকালে মীরপুর ১নং বাস স্ট্যান্ডের কাছে থেকে আনজুমানে রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারী শোভাযাত্রা বের করে। মীরপুর মাজার থেকে আঞ্জুমানে আছাদীয়া নূরীয়া সেহাবীয়াও শোভাযাত্রা বের করে। ঢাকার প্রধান সড়কগুলো বিভিন্ন স্থানে 'কলেমা তৈয়ব' খচিত পতাকা, জাতীয় পতাকা ও রঙিন পতাকায় সাজানো হয়েছিল। বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ টিভি চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার হয়। এছাড়া আশেকান মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশন, দেওয়ানবাগ শরীফ, খানকাহ আবুল উলাইয়া, আহলা দরবার শরীফ, বিশ্ব জাকের মঞ্জিল, আজিমপুর দায়রা শরীফ, দায়রায়ে মূসাবীয়া, তমুদ্দুন মজলিস, মাতুয়াল দরবারে মোজাদ্দেদীয়াসহ বিভিন্ন সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বাণী দিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী ও লিবারেল ডোমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আলাদাভাবে বিবৃতি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১২৪৭ ঘ.