২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারী রাজনীতির জেরে শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজধানীর শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মচারিদের দুই গ্র"পের সমাবেশকে কেন্দ্র করে সোমবার দুপুরে বিক্ষুব্ধ ছাত্ররা ভিসির গাড়ি, কার্যালয় এবং প্রায় ২০টি কক্ষ ভাংচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মচারিদের দুই গ্র"পের সমাবেশকে কেন্দ্র করে সোমবার দুপুরে বিক্ষুব্ধ ছাত্ররা ভিসির গাড়ি, কার্যালয় এবং প্রায় ২০টি কক্ষ ভাংচুর করে। ঘটনার পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সেকেন্দার আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ে কর্মচারিদের মধ্যে 'আব্দুল হাই গ্র"প' এবং 'নজরুল ইসলাম গ্র"প'- এই দুইটি গ্র"প রয়েছে। এই দুইটি গ্র"পই সোমবার দুপুরে অডিটোরিয়ামে সভা করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুমতি চায়। কিন্ত তাদের কাউকে অনুমতি দেওয়া হয়নি। প্রক্টর জানান, পরে 'হাই গ্র"প' অডিটোরিয়ামের বাইরে সভা করে। তিনি অভিযোগ করেন, সভাশেষে হঠাৎ করে ছাত্রদের একটি 'উচ্ছৃৃংখল দল' ভিসি অফিস, প্রক্টর অফিসসহ বেশ কয়েকটি অফিস এবং ভিসির গাড়ি ভাংচুর করে। তারা কোন দাবি ছাড়াই এই ভাংচুরের ঘটনা ঘটায়। বিশ্বদ্যিালয়ের কয়েকজন ছাত্র বলেছেন, হাই এবং নজরুল দুইজনই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। নজরুল গ্র"পের অভিযোগ, আব্দুল হাই তাদের লোক হলেও স