২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা কর্মকর্তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

টাঙ্গাইলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যশোরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল রফিকুল ইসলাম এবং পাইলট লে. কর্নেল মো. শহীদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (রাষ্ট্রপতির শোকবাণীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যশোরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল রফিকুল ইসলাম এবং পাইলট লে. কর্নেল মো. শহীদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (রাষ্ট্রপতির শোকবাণীসহ) সোমবার এক শোকবাণীতে রাষ্ট্রপতি বলেন, দুই মেধাবী সেনা কর্মকর্তার অকাল মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। নিহত কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন তিনি। প্রধানমন্ত্রী শোকবাণীতে বলেন, একটি শোক কাটিয়ে ওঠার আগে তাদের এ মর্মান্তিক মৃত্যু জাতির জন্য আরেকটি আঘাত। দেশ, জাতি ও সেনাবাহিনীর পাশাপাশি তাদের পরিবারের জন্য এ ক্ষতি অপূরণীয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে নিহত কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। এ দুর্ঘটনায় আহত অপর সেনা কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনাও করেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এফএফ/এএল/জিএনএ/১৯৩২ ঘ.