ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন করায় রাজধানীর লালবাগ এলাকার জাকির প্লাষ্টিক কারখানার মালিক মো. ফারুক ওরফে আমিনুল ইসলামের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদন্ড দেওয়া হয়।
তার কর্মচারী মো. আহাদের দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।
ঢাকা-বিভাগীয় পরিবেশ আদালতের বিচারক ফউজুল আজিম রোববার এই দন্ড দেন।
পরিবেশ সংক্রান্ত আইনে ২০০৮ সালে মামলাটি দায়ের করা হয়।
২০০৭ সালের ২৭ এপ্রিল লালবাগ থানা পুলিশ কারখানা ঘেরাও করে পলিথিন বানানোর (উৎপাদন) সময় তাদের আটক করে।
বিচারকালে আসমিরা স্বেচ্ছায় নিজেদের দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবে না বলে অঙ্গীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিবি/টিআর/২৩৫৯ ঘ.
bdnews24