২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ বছর পর এক 'বঞ্চিত' বিচারপতির রিট, হাইকোর্টের রুল জারি

স্থায়ী বিচারপতি নিয়োগ পাওয়া থেকে 'বঞ্চিত' হওয়ার ২৩ বছর পর এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট মামলা দায়ের করেছেন এক বিচারপতি। গত ১৫ ফেব্রুয়ারি বিচারপতি আব্দুল ওহাব হাইকোর্টে ওই রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ আইন সচিবকে কারণ দর্শাতে বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থায়ী বিচারপতি নিয়োগ পাওয়া থেকে 'বঞ্চিত' হওয়ার ২৩ বছর পর এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট মামলা দায়ের করেছেন এক বিচারপতি। গত ১৫ ফেব্রুয়ারি বিচারপতি আব্দুল ওহাব হাইকোর্টে ওই রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ আইন সচিবকে কারণ দর্শাতে বলেছেন। আদালত সরকারের কাছে জানতে চেয়েছে- প্রধান বিচারপতির সুপারিশ থাকা সত্ত্বেও স্থায়ী বিচারপতি নিয়োগ না দেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং স্থায়ী বিচারপতি নিয়োগ না দেওয়ার সময় থেকে কেন তাকে স্থায়ী বিচারপতি হিসেবে বিবেচনা করা হবে না। আগামী তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। ১৯৮৪ সালের ২৯ মে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি আবদুল ওহাব। দুই বছর পর ১৯৮৬ সালের মে মাসে তার সঙ্গে নিয়োগ পাওয়া অপর দুই বিচারপতি আবদুল বারী সরকার ও আবদুল জলিলকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। কিন্তু প্রধান বিচারপতির সুপারিশ থাকা সত্ত্বেও তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। রিটের ওপর শুনানিতে ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, ২০০১ সালের ৩০ মে আবদুল ওহাবের ৬৭ বছর পূর্ণ হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তিনি স্থায়ী বিচারপতির স্বীকৃতি চান। কোন সুযোগ সুবিধা চান না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এইচএ/২১৩০ঘ.