২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত তিন বেসামরিক ব্যক্তির পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থসাহায্য

বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত তিন বেসামরিক ব্যক্তির পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার বিকালে তার হেয়ার রোডের সরকারি বাসভবনে দেখা করেছেন। এসময় প্রধানমন্ত্রী প্রত্যেক পবিারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত তিন বেসামরিক ব্যক্তির পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার বিকালে তার হেয়ার রোডের সরকারি বাসভবনে দেখা করেছেন। এসময় প্রধানমন্ত্রী প্রত্যেক পবিারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দেন। বিডিআরের ঘটনায় নিহত রিক্্রা চালক আমজাদ আলী, সবজী বিক্রেতা হৃদয় হোসেন এবং বেসরকারী বিশ্ববিদ্রালয়ের ছাত্র তারেক আজিজের পরিবারের সদস্যরা শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ তথ্য সচিব মাহবুবুল হক শাকিল। তিনি জানান, এই তিন পরিববারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রধানমন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। মাহবুবুল হক শাকিল বলেন, আমজাদ আলীর স্ত্রী রাশেদা বেগম, হৃদয় হোসেনের বাবা রাজা বেপারী এবং তারেক আজিজের বাবা আ ন ম শামসুদ্দোহার হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এই তিন পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানেরও আশ্বাস দেন শেখ হাসিনা। তারা প্রধানমন্ত্রীকে জানান, ওই ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাদের খোঁজ-খবর নিয়েছেন। আমজাদ আলী ও হৃদয় হোসেনের পরিবারের সদস্যরা শেখ হাসিনাকে জানান, ব্যারিস্টার ফজলে নূর তাপস এই দুই পরিবারকে ৫০ হাজার টাকা করে দিয়েছেন এবং স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তারা ২০ হাজার টাকা করে পেয়েছেন। অন্যদিকে, তারেক আজিজের পরিবারকে ঢাকা - ১৪ আসনের সাংসদ আসলামুল হক আসলাম ২৫ হাজার টাকা দিয়েছেন বলে প্রধানমন্ত্রীকে জানান ঐ পরিবারের সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসইউএম/এইচএ/১৯৩০ ঘ.