২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ি থানার কলাপট্টি এলাকা থেকে পুলিশ শনিবার সকালে ২৭/২৮ বছর বয়সী মাথাবিহীন অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 08:39 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ ২৪ ডটকম) - রাজধানীর যাত্রাবাড়ি থানার কলাপট্টি এলাকা থেকে পুলিশ শনিবার সকালে ২৭/২৮ বছর বয়সী মাথাবিহীন অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে। যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক সেলিম আহমেদ বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ উত্তর যাত্রাবাড়ির কলাপট্টি এলাকার ৮৮/১/২ নম্বর মোবারক হোসেনের বাড়ির সামনে থেকে মাথাবিহীন লাশটি উদ্ধার করে। লাশের শরীরে শুধু কালো প্যান্ট ছিল।" লাশের পরিচয় দুপুর পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান তিনি। বিডিনিউজ ২৪ ডটকম/এলএইচ/এজে/১৪৪৬ ঘ.