২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দ-উৎসবে পটুয়াখালী খেলাঘরের সম্মেলন অনুষ্ঠিত

আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পটুয়াখালীতে দখিনা খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

পটুয়াখালী, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পটুয়াখালীতে দখিনা খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। একদিনের এই সম্মেলনে সকালে ছিল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধনী অনুষ্ঠান ও আনন্দ শোভযাত্রা। সন্ধ্যায় একই স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পৌর মেয়র মোশতাক আহমেদ সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন। এরপর একটি আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ঢোল, পালকি ও নানা আনন্দ সামগ্রীসহ বিভিন্ন বাজনার তালেতালে শিশুরা নেচে-গেয়ে আনন্দ করে। পটুয়াখালী শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দখিনা খেলাঘর আসরের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ ও খেলাঘর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী শুভংকর চক্রবর্তী বক্তব্য রাখেন। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০৩ ঘ.