২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর এলাকায় আগুন

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ-পশ্চিম দিকের ট্যাক্সিওয়ের সামনের ঘাস এলাকায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 09:31 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ-পশ্চিম দিকের ট্যাক্সিওয়ের সামনের ঘাস এলাকায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার সাইয়েদুল হাসান খান দুপুর বিডিনিউজ ২৪ ডটকমের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করে বলেন, "ট্যাক্সিওয়ের পাশে ঘাস এলাকায় আগুন লেগেছিল। ৪০/৪৫ মিনিটের মধ্যে তা নিভিয়ে ফেলা হয়েছে।" তিনি জানান, ট্যাক্সিওয়ের পাশে কিছু নির্মাণ কাজ চলছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, দুপুর ১২টার দিকে আগুন লাগার পরপর বিমানবন্দরের ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনার আনার চেষ্টা করে। বিডিনিউজ ২৪ ডটকম/আরবি/এসএম/এজে/জিএনএ/১৫২২ ঘ.