২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩০ মণ জাটকা আটক

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা আটক করেছে জাটকা নিধন বিরোধী টাস্কফোর্স। শুক্রবার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাটকা আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 10:27 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

চাঁদপুর, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা আটক করেছে জাটকা নিধন বিরোধী টাস্কফোর্স। শুক্রবার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাটকা আটক করা হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট আনওয়ারুল করিম ও ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেন এই অভিযানের নেতৃত্ব দেন। লেফটেন্যান্ট আনওয়ারুল করিম বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার হরিনা বাজার এবং এর আশপাশের এলাকায় নদীতে অভিযান চালায় জাটকা নিধন বিরোধী টাস্কফোর্স। এ সময় বিভিন্ন নৌ যান এবং ওই এলাকার বেশ ক'টি মাছের আড়ত থেকে ৩০ মণ জাটকা আটক করা হয়। তিনি জানান, আটককৃত জাটকা নিলামে এক লাখ ২৭ হাজার টাকা বিক্রি করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬১৯ ঘ.