সাতক্ষীরা, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার ৪১ রাইফেলস ব্যাটালিয়নের গোয়েন্দা বিভাগের সুবেদার শাহজাহান আলী ও হাবিলদার খালেকুজ্জামানকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এই দুই বিডিআর সদস্যকে আটক করা হয়।
পুলিশ সুপার আবু সুফিয়ান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, আটকের পর তাদেরকে র্যাবের হেফাজতে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।
তারা ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদর দফতরে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫০ঘ.
bdnews24