২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসআই পদে লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন

বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 05:05 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম)-- বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার এক সরকারি ঘোষণায় এজন্য 'অনিবার্য কারণের' কথা বলা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ১৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন, ২০ মার্চ সকাল ১০ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মনস্তত্ত্ব এবং ২১ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ জ্ঞান ও পাটিগণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৫৬ঘ.