২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বঙ্গবন্ধু হত্যামামলার আপিলের শুনানি শিগগিরই শুরু হবে'

আপিল বিভাগে দুইজন নতুন বিচারপতি নিয়োগ দেওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আপিলের শুনানি আবার শুরু হবে। সেইসঙ্গে মামলাটির বিচার প্রক্রিয়াও শেষ হবে বলে মন্তব্য করেছেন দেশের দুই শীর্ষ আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম)-আপিল বিভাগে দুইজন নতুন বিচারপতি নিয়োগ দেওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আপিলের শুনানি আবার শুরু হবে। সেইসঙ্গে মামলাটির বিচার প্রক্রিয়াও শেষ হবে বলে মন্তব্য করেছেন দেশের দুই শীর্ষ আইনজীবী। বৃহস্পতিবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম ইনায়েতুর রহিম ও রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি আনিসুল হক এ মন্তব্য করেন। এর আগের দিন হাইকোর্টের জেষ্ঠ্য বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমান ও মোঃ আবদুল আজিজকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০০১ সালে হাইকোর্টের রায় হওয়ার পর প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে আপিল বিভাগে এ মামলার শুনানি দীর্ঘ প্রায় ৮ বছর শুনানির অপেক্ষায় ছিল। এম ইনায়েতুর রহিম বলেন, "আপিল বিভাগে দুইজন নতুন বিচারপতি নিয়োগের ফলে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানি এখন দ্রুতই শুরু হবে। প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করে দিলেই এ শুনানি শুরু হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।" এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি আনিসুল হক বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "দুই বিচারপতি নিয়োগ হওয়ায় অপিল বিভাগে মামলাটির চূড়ান্ত শুনানি শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।" তিনি জানান, নতুন দুই বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির মধ্যে তিন জন বিচারপতি শুনানিতে অংশ নিতে পারবেন না। তাদের মধ্যে প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন ও বিচারপতি এম এ মতিন এ মামলা বিচারে বিব্রতবোধ করেছিলেন। অন্যদিকে হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি হিসেবে মোহাম্মদ ফজলুল করিম মামলাটির রায় দিয়েছিলেন। আনিসুল হক আরও বলেন, "বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নুল আবেদিন এবং সদ্য নিয়োগ পাওয়া দুই বিচারপতির মধ্য থেকে তিন জনকে নিয়ে আপিল শুনানির জন্য বেঞ্চ গঠন করা হবে।" নিম্ন আদালতে ১৯৯৮ সালে হত্যা মামলাটির রায় হলে এর বিরুদ্ধে আবদনে করে আসামিপক্ষ। তিন বছর পর এর ওপর রায় দেয় হাইকোর্ট। এরও ছয় বছরের বেশি সময় পরে ২০০৭ সালে আপিল বিভাগ আসামিদের আপিল শুনানির জন্য গ্রহণ করে। তবে গত এক বছরে সেই আপিলের শুনানি শুরু হয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের বিচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওই বছরের নভেম্বরে দায়মুক্তি অধ্যাদেশ জারি করে মোশতাক সরকার। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধ্যাদেশটি বাতিল করা হলে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ উন্মুক্ত হয়। শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকার সময় তার ব্যক্তিগত সহকারী মুহিতুল ইসলাম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রায় ২১ বছর পর ১৯৯৬ সালের ২ অক্টোবর ধানমন্ডি থানায় ২০ আসামির বিরুদ্ধে এ মামলা করেন। পুলিশ ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ওই বছরের ১২ মার্চ ঢাকায় দায়রা জজ আদালতে শুরু হয় মামলাটির বিচার। একই বছর ৭ এপ্রিল আদালত ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। ১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার দায়রা জজ গোলাম রসুল ২০ আসামির মধ্যে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তখন কারাগারে থাকা চার আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল (বরখা