ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহ ও পরবর্তী ঘটনা প্রবাহের কারণে অর্থনীতিতে যে স্থবিরতা দেখা দিয়েছে সপ্তাহখানেকের মধ্যেই তা কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ করোগেটেড কার্টন অ্যান্ড এক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস এসোসিয়েশন (বিসিসিএএমইএ)'র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, "বিডিআর বিদ্রাহ ও পরবর্তী ঘটনা প্রবাহের কারণে সরকারের প্রশাসন সহ অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। অনেকের মধ্যেই ভয়, ভীতি ও শঙ্কা কাজ করছে। তবে সপ্তাহখানেকের মধ্যেই এ স্থবিরতা কেটে যাবে।"
অর্থমন্ত্রী বলেন, "বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে পেনশনসহ অন্যান্য আর্থিক সহায়তা দেওয়ার কারণে আমাদের বাজেটের উপরে চাপ পড়বে। তবে যখন চাপ পড়ে তখন কিভাবে তা মোকাবিলা করা যায় সে বিষয়টিও সামনে চলে আসে। আমরা আশা করছি, এ চাপ মোকাবিলা করা সম্ভব হবে।"
এ বিষয়ে তিনি আরো বলেন, "আমরা (সরকার) ভেবেছিলাম এ বছরটা (২০০৮-০৯ অর্থবছর) ভালো যাবে। কিন্তু বিশ্ব অর্থনীতির মন্দা এবং সা
bdnews24