২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলের সুলতান মেলা পিছিয়ে গেলো

দেশে উদ্ভূত পরিস্থিতিতে শিল্পী এস এম সুলতানের ৮৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী সুলতান মেলা পেছানো হয়েছে। মঙ্গলবার নড়াইলের জেলা প্রশাসক দপ্তরে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

নড়াইল, ৩ মার্চ , (বিডিনিউজ ২৪ ডটকম)-- দেশে উদ্ভূত পরিস্থিতিতে শিল্পী এস এম সুলতানের ৮৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী সুলতান মেলা পেছানো হয়েছে। মঙ্গলবার নড়াইলের জেলা প্রশাসক দপ্তরে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সুলতান মেলা উদযাপন পর্ষদের সদস্য এনামুল কবীর টুকুু বিডি নিউজ ২৪ ডটকমকে জানান, ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরের ঘটনার পর উদ্ভূত পরিস্থিতির কারণে সুলতান মেলা পেছানো হয়েছে। এ মেলা আগামী ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্তু নড়াইল ভিক্টোরিয়া কলেজ মাঠে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। আগে ১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জেলা প্রশাসক মোঃ মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ কামরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, পৌর মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক মলয় কুমার কুণ্ডু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুলতান মেলা উদযাপন পর্ষদের সদস্য এনামুল কবীর টুকু প্রমুখ। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এসকে/২৩২৪ঘ.