২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর সদর দপ্তরে সেনা বাহিনীর তদন্ত কমিটির প্রধান

বিডিআর বিদ্রোহ খতিয়ে দেখার জন্য সেনাবাহিনী গঠিত তদন্ত কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার প্রথমবারের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিডিআর বিদ্রোহ খতিয়ে দেখার জন্য সেনাবাহিনী গঠিত তদন্ত কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার প্রথমবারের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন্দ্রীয় কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, তিনি দরবার হল, ডিজির বাসা, 'গণকবর'সহ বিডিআর সদর দপ্তরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন। তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। নয় সদস্যের তদন্ত কমিটিটি সেনা বাহিনী গঠন করে সোমবার । একই দিন সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন করে। সাবেক সচিব আনিস-উজ-জামান নতুন কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের স্থলাভিষিক্ত হন। সেই সঙ্গে কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১-তে। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহ ও তার সঙ্গে সংশ্লিষ্ট নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার প্রত্যক্ষদর্শী বা ঘটনার ব্যাপারে অবগত আছেন এমন ব্যক্তিদের পুনর্গঠিত কমিটিকে সাহায্য করার জন্য অনুরোধ করা হয়েছে। এতে আরো বলা হয়, সচিবালয়ের ২ নম্বর গেটে রাখা নির্ধারিত বাক্সে এ সংক্রান্ত তথ্য লিখিত আকারে জমা দেওয়ারও অনুরোধ করার হয়েছে তাদের। তথ্য প্রদানকারীকে তার নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর দেওয়ার অনুরোধ করা হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এলএইচ/এজে/কিউএইচ/টিআর/এসকে/২২১৮ ঘ.