২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহের 'নেতা' তৌহিদ গ্রেপ্তার

বিদ্রোহী বিডিআর জওয়ানদের কথিত নেতা বিডিআরের উপ সহকারী পরিচালক তৌহিদুল আলমকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ কে আজাদ বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ডিএডি তৌহিদ ও ডিএডি আব্দুর রহিম, হাবিলদার আজাদ আলী, নায়েক মো. ফিরোজ আহমেদ, সিপাহী জাহিদ হোসেনকে হাজারীবাগ এলাকা থেকে বিকেলে গ্রেপ্তার করা হয়েছে।" (আরও তথ্যসহ ৩ )

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিদ্রোহী বিডিআর জওয়ানদের কথিত নেতা বিডিআরের উপ সহকারী পরিচালক তৌহিদুল আলমকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ কে আজাদ বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ডিএডি তৌহিদ ও ডিএডি আব্দুর রহিম, হাবিলদার আজাদ আলী, নায়েক মো. ফিরোজ আহমেদ, সিপাহী জাহিদ হোসেনকে হাজারীবাগ এলাকা থেকে বিকেলে গ্রেপ্তার করা হয়েছে।" র‌্যাব কর্মকর্তা এ কে আজাদ আরও জানান, মামলার এজাহারে ডিএডি আব্দুর রহিমকে বিডিআর সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছিল। গ্রেপ্তারের পর তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। রাত সাড়ে ৭টায় র‌্যাব প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে গ্রেপ্তারকৃতদের আনা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল রেজানুর রহমান খান জানান, মঙ্গলবার রাতেই তাদের লালবাগ থানায় হস্তান্তর করা হবে। তিনি এক প্রশ্নের জবাবে জানান, বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলা বর্তমানে সিআইডি তদন্ত করছে। তারা (র‌্যাব) শুধু সিআইডিকে সহায়তা করছেন। মামলার তদন্তের স্বার্থে সিআইডি গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করবে। গ্রেপ্তারকৃতদের সাংবাদিকদের সামনে আনা হলেও তাদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। তবে এদের কয়েকজন বলার চেষ্টা করেন যে তারা আত্মসর্মপণ করেছেন। এর কিছু আগে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাবের গোয়েন্দা বিভাগ ও র‌্যাব-২ এর যৌথ দল অপর একটি সহযোগী গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ থানার মেথরপট্টির কাছে একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। হাজারিবাগ পিলখানার কাছাকাছি অবস্থিত। ২৫ ফেব্র"য়ারি পিলখানা সদরদপ্তরে বিডিআর বিদ্রোহ শুরুর পর যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের 'প্রতিনিধিদলের' যে বৈঠক হয় তাতে নেতৃত্ব দেন ডিএডি তৌহিদ। পরে ২৮ ফেব্র"য়ারি ওই বিদ্রোহের ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে অজ্ঞাতনামা সহস্রাধিক বিডিআর সদস্যের বিরুদ্ধে করা মামলায় ডিএডি তৌহিদকে মূল আসামি করা হয়। মামলায় নামোল্লে