ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এই নিয়োগ দেওয়া হয়।
এতে বলা হয়, জিয়া আহমেদকে তিন বছরের জন্য বিটিআরসি'র কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ সময়ে তিনি বিটিআরসি'র চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
এর আগের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুরুল আলম গত ১০ ফেব্র"য়ারি পদত্যাগ করেন।
বিডিনিউজ২৪ডটকম/এমকে/এএল/এসকে/১৭১০ঘ.
bdnews24