২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি অর্থবিলসহ দশটি অধ্যাদেশ সংসদে পাস

দুটি অর্থবিলসহ মোট দশটি অধ্যাদেশ জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে পাস হয়েছে। এগুলো হলো- মানিলন্ডারিং প্রতিরোধ বিল- ২০০৯, ২০০৭-০৮ অর্থবছরের অর্থবিল, ২০০৮-০৯ অর্থবছরের অর্থবিল, আয়কর (সংশোধন) বিল-২০০৯, গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী) বিল-২০০৯, জাতীয় রাজস্ব বোর্ড (সংশোধনী) বিল-২০০৯, দি প্রেসিডেন্ট (সম্মানী এবং সুযোগ সুবিধা) (সংশোধনী) বিল-২০০৯, বাংলাদেশ শিল্প ব্যাংক (সংশোধনী) বিল-২০০৯, বাংলাদেশ লজ (রিভিশন অ্যান্ড ডিক্লারেশন) (সংশোধনী) বিল-২০০৯, সন্ত্রাস বিরোধী বিল-২০০৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ২৪ডটকম)- দুটি অর্থবিলসহ মোট দশটি অধ্যাদেশ জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে পাস হয়েছে। এগুলো হলো- মানিলন্ডারিং প্রতিরোধ বিল- ২০০৯, ২০০৭-০৮ অর্থবছরের অর্থবিল, ২০০৮-০৯ অর্থবছরের অর্থবিল, আয়কর (সংশোধন) বিল-২০০৯, গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী) বিল-২০০৯, জাতীয় রাজস্ব বোর্ড (সংশোধনী) বিল-২০০৯, দি প্রেসিডেন্ট (সম্মানী এবং সুযোগ সুবিধা) (সংশোধনী) বিল-২০০৯, বাংলাদেশ শিল্প ব্যাংক (সংশোধনী) বিল-২০০৯, বাংলাদেশ লজ (রিভিশন অ্যান্ড ডিক্লারেশন) (সংশোধনী) বিল-২০০৯, সন্ত্রাস বিরোধী বিল-২০০৯। এদিন সংসদে উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন-২০০৯ উত্থাপন করা হয়েছে। বিলটি উত্থাপনের পর তা যাচাই বাছাইয়ের জন্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এছাড়া অর্থ ঋণ আদালত (সংশোধন) বিল-২০০৯ এবং বাংলাদেশ ফ্লাগ ভেসেল (প্রটেকশন) (সংশোধন) বিল-২০০৯ উত্থাপনের পর যাচাই বাছাইয়ের জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুুুল মুহিত, আইনমন্ত্রী শফিক আহমেদ এবং কৃষিমন্ত্রী ও সংসদ কার্যে মন্ত্রীপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলগুলো অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করেন। এর মধ্যে কয়েকটি বিল অনুমোদন না করার জন্য বিরোধী দল প্রস্তাব করলেও কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। অবশ্য কয়েকটি বিল অনুমোদন না করার জন্য বিরোধী দলের সদস্যরা প্রস্তাব জমা দিলেও শেষ পর্যন্ত তারা প্রস্তাবগুলো প্রত্যাহার করে নেন। বিরোধী দল মঙ্গলবারের অধিবেশনে আয়কর (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ-২০০৭, আয়কর (সংশোধনী)-২০০৮ এবং দি প্রেসিডেন্ট (সম্মানী এবং সুযোগ সুবিধা)(সংশোধনী) অধ্যাদেশ অনুমোদনের ব্যাপারে আপত্তি জানিয়েও পরে তা প্রত্যাহার করে নেয়। বিডিনিউজ২৪ডটকম /এসইউএম/কেআরসি/এমএ/এএল/এইচএ/ ২২৩৭ঘ.