বাগেরহাট, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - শহীদ মিনার ভাঙার অভিযোগে বাগেরহাটে দুর্লভ গাজী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বৈটপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুর্লভ মোরেলগঞ্জ উপজেলার হরগাঁতি গ্রামের বড়কুটি গাজীর ছেলে।
শহীদ মিনার ভাঙার অভিযোগে সোমবার রাতে বাগেরহাট সদর উপজেলার কাপালী বন্দর গ্রামের সোহেল তালুকদার থানায় একটি মামলা করেন। এ মামলায় দুর্লভ গাজীসহ আটজনের নাম উল্লেখ করে ২৫/৩০ জনকে আসামি করা হয়।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, সদর উপজেলার অর্জুনবহর বাজারের লঞ্চঘাট এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় লোকজন ইট বালু সিমেন্ট দিয়ে একটি শহীদ মিনার তৈরি করে। ২১ ফেব্র"য়ারি বিকেলে বাজারে একটি মিলাদ মাহফিলের আয়েজন করা হয়। এ সময় দুর্লভ গাজীসহ কয়েকজনের সঙ্গে আয়োজকদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ২২ ফেব্র"য়ারি সকাল সাড়ে ৭টার দিকে দুর্লভ গাজীর নেতেৃত্ব ২৫/৩০ জন দুর্বৃত্ত রামদা, সড়কি ও লোহার রড নিয়ে শহীদ মিনারটি ভেঙে দেয়।
দুর্লভ গাজী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বাগেরহাটের বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24