২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাচালান ও নারী পাচার বন্ধে আরো সচেষ্ট হতে হবে: প্রধানমন্ত্রী

সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান ও নারী পাচার বন্ধে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যদের আরো সচেষ্ট হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 07:06 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান ও নারী পাচার বন্ধে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যদের আরো সচেষ্ট হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে 'রাইফেলস সপ্তাহ-২০০৯' উদ্বোধন করে তিনি একথা বলেন। জনগনের সেবায় নিজেদের নিয়োজিত করতে বিডিআর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, "শুধু সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধই নয় বরং বিডিআর সদস্যদের দায়িত্ব আরো স