২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে তিনজনের সাজা

অপহরণের পর ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন এবং দুইজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- অপহরণের পর ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন এবং দুইজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। চট্টগ্রাম বিভাগীয় নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মনিরুজ্জামান সোমবার এ রায় দেন। রায়ে জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং মো. সোহেল ও মো. আকবরকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি আবু তাহেরকে আদালত খালাস দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতার কবীর চৌধুরী বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে সাজা প্রদান করেছেন।" নগরীর কোতোয়ালি থানা এলাকার দেওয়ান বাজার মাছুয়া ঝর্ণা এলাকার বাসিন্দা ১৩ বছর বয়েসী এক স্কুলছাত্রী ২০০৩ সালে বান্ধবীর বাসায় যাওয়ার পথে অপহৃত ও ধর্ষিত হয়। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। আইনজীবী আখতার কবীর জানান, ২০০৪ সালের ২৭ জানুয়ারি এ মামলার অভিযোগপত্র দাখিল ২০০৫ সালের ৬ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২৫৬ঘ.