২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৬৮৫ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীর দুটি এলাকা থেকে বিভিন্ন ধরনের অস্ত্রের ৬৮৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ সংলগ্ন নার্সিং ইন্সটিটিউটের একটি ড্রেন থেকে ৪৭৬ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে। কসাইটুলী এলাকা থেকে বিভিন্ন ধরণের অস্ত্রের ২০৯ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক ব্যক্তিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 05:44 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)-- রাজধানীর দুটি এলাকা থেকে বিভিন্ন ধরনের অস্ত্রের ৬৮৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ সংলগ্ন নার্সিং ইন্সটিটিউটের একটি ড্রেন থেকে ৪৭৬ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে। কসাইটুলী এলাকা থেকে বিভিন্ন ধরণের অস্ত্রের ২০৯ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক ব্যক্তিকে। আরো গুলি ও অস্ত্রের সন্ধানে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, কয়েকজন ভবঘুরে বিকাল পাঁচটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গের পেছনে নার্সিং ইন্সটিটিউটের ভেতরে ড্রেনে কিছু গুলি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মোট ৪৭৬ রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ কর্মকর্তা রেজাউল করিম এগুলো রাইফেলের গুলি বলে উল্লেখ করেন। পুলিশ ধারণা করছে, বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানের কারণে ভয় পেয়ে কেউ গুলিগুলো সেখানে ফেলে দিতে পারে। এছাড়া র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ভোররাতে কসাইটুলীতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা বিভিন্ন ধরনের অস্ত্রের ২০৯ রাউন্ড গুলি উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ১৫০ রাউন্ড রাইফেলের গুলি, ৪০ রাউন্ড শর্ট পিস্তলের গুলি, ১৪ রাউন্ড ৭.৬৫ পিস্তুলের গুলি, ৫ রাউন্ড নাইনএমএম পিস্তলের গুলি। এছাড়া ৫০০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শহিদ (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/এসকে/২৩৩৫ঘ.