২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫

বান্দরবান শহরের হাফেজঘোনা এলাকায় রোববার সকালে চাঁদের গাড়ি হিসেবে পরিচিত একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে এক বৃদ্ধ নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। হতাহত সবাই আদিবাসী বম গোষ্ঠির লোক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 12:15 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

বান্দরবান, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- বান্দরবান শহরের হাফেজঘোনা এলাকায় রোববার সকালে চাঁদের গাড়ি হিসেবে পরিচিত একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে এক বৃদ্ধ নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। হতাহত সবাই আদিবাসী বম গোষ্ঠির লোক। নিহতের নাম লিয়ান খুব বম (৫৬)। আহতদের মধ্যে সদর উপজেলার ফারুক পাড়ার বায়াকুম বম, মুনহাই বম, রেমকু বম, লাল রাম, লালখুব চও বম, রেকেবা বম, থোয়ালিম, কিয়াব খুম, লেরলাং পুই, বানচিয়াং সুই বম, লাইমী পাড়ার ফুংখাল বম, পাখু বম, লাই মুই থাং বম, রিতা বম, পারুংজিং বম ও লালখোয়াং বমসহ ২৫ জনকে আন্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মুন্ডুম পাড়ার রামনাই বম, চুয়াংচু পাড়ার লালরাম এবং কানাপাড়ার চিংমুন নাক বমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা উইলিয়াম লুসাই। বাকি আহতদের নাম পাওয়া যায়নি। সদর থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, রোববার বান্দরবান বাজারে হাঁটবার। কেনাকাটার জন্য বান্দরবান-চিম্বুক সড়কের চুংচুয়াং পাড়া, শ্যারন পাড়া, লাইমী পাড়া, ফারুক পাড়া, শৈল প্রপাতসহ বিভিন্ন এলাকা থেকে সকালে আদিবাসী বম স