ঢাকা, ২১ ফেব্র"য়ারি (বিডিনিউজ ২৪ ডটকম)--খাদ্য মন্ত্রণালয়ের সহায়তায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) সম্প্রতি রাজধানীতে এক কর্মশালার আয়োজন করে।
ফাও এর ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেংদেনিং প্রোগ্রামের (এনএফপিসিএসপি) আওতায় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত দুদিনের এ কর্মশালায় বেশ কয়েকজন গবেষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
ফাওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
'রিসার্চ ইন সাপোর্ট অব দি ন্যাশনাল ফুড পলিসি: রেজাল্টস অব দি চ্যালেঞ্জ ফান্ডেড রিসার্চ অ্যান্ড অনগোয়িং প্রজেক্টস' শীর্ষক এ কর্মশালায় ২০০৭ সালে চ্যালেঞ্জ ফান্ডের অনুদান পাওয়া ১৪টি গবেষণার ফল উপস্থাপন করা হয়।
খাদ্যের প্রাপ্যতা এবং খাদ্য ও পুষ্টির আর্থিক, ভৌত ও সামাজিক অভিগম্যতা নিয়ে তিনটি কারিগরি অধিবেশন ছিল এ কর্মশালায়। এতে প্রোগ্রাম রিসার্চ অ্যান্ড চ্যালেঞ্জ ফাণ্ডের তহবিলের সহায়তার পরিচালিত ৩০ টি চলমান গবেষণার অর্ন্তর্বতী ফল ও গবেষণা কৌশলও তুলে ধরা হয়। জাতীয় খাদ্য নীতির সহায়তার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। বেশ কিছু গবেষক ও তাত্ত্বিকের পাশাপাশি খাদ্য ও অন্যান্য মন্ত্রণালয়, ইউএসএইড, ইসি এবং ফাও এর উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বাংলাদেশের সামনের চ্যালেঞ্জের আলোকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগ দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। এ সংক্রান্ত মূল্যবান গবেষণার জন্য ফাও-এনএফপিসিএসপি-র প্রশংসা করেন তিনি।
মন্ত্রী বলেন, খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধিতে বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য পেলেও জনগণের জন্য সুষম পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে দেশ এখনো পিছিয়ে আছে।
অনুষ্ঠানে আরো যারা বক্তব্য দেন তাদের মধ্যে ছিলেন, ইউরোপীয় কমিশনের প্রধান স্টিফেন ফ্রয়েন, ইউএসএইড এর মিশন প্রধান ডেনিস রলিন্স, ফাও প্রতিনিধি এড স্পাইকারস, রোমের ফাও সদর দপ্তরের কর্মকর্তা কস্টাস স্টামুলিস। তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও সঠিক তথ্যের ওপর গুরুত্ব দেন এবং বাংলাদেশেকে তাদের সহায়তা অব্যহত রাখার প্রতিশ্র"তি দেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এসকে/২৩৫৯ঘ.
bdnews24