নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ ২৪ ডটকম)-নারায়ণগঞ্জ শহরের নগর খানপুর এলাকার বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে সন্ত্রাসীরা শুক্রবার রাতে ছাত্রদল নেতা ইব্রাহিম রনিকে গুলি করে হত্যা করেছে।
২৮ বছরের রনি ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি।
তার বাবা ব্যবসায়ী আবু তাহের জানান, তাদের পরিচিত এক লোক রাত দশটার দিকে বাসায় এসে রনির সঙ্গে গল্প করেন। কিছুক্ষণ পর তিনি রনিকে ডেকে নিয়ে যান।
তিনি জানান, এর আধ ঘন্টা পর তারা একটি গুলির শব্দ শোনেন। এলাকাবাসী শব্দের উৎস লক্ষ্য করে ছুটে গিয়ে নগর খানপুর মসজিদের কাছে একটি ড্রেনের পাশে রনিকে পড়ে থাকতে দেখেন।
এরপর এলাকাবাসী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রনিকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিকরা আবু তাহেরের কাছে তাদের পরিচিত লোকটির নামধাম জানতে চাইলে তিনি আতঙ্কে তা বলেননি।
নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল করিম জানান, খুব কাছ থেকে মাথায় গুলি করে রনিকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। হত্যার উদ্দেশ্যও জানা যায়নি বলে তিনি জানান।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/টিআর/ডিডি/০১০০ঘ.
bdnews24