ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পাচার্য জয়নুল আবেদীনের প্রথম দিকের আঁকা অদেখা চিত্রকর্ম নিয়ে এক বিশেষ প্রদর্শনী করেছে গ্যালারী চিত্রক।
বৃহস্পতিবার ধানমণ্ডির গ্যালারী চিত্রকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পাচার্যের সহধর্মিনী জাহানারা আবেদীন।
২০ থেকে ২৮ ফেব্র"য়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
দাউদ ফারহান নামে এক জয়নুল অনুরাগীর দীর্ঘদিনের সংগ্রহে থাকা চিত্রকর্ম দিয়ে এই প্রদর্শনী করা হচ্ছে। এগুলোর বেশিরভাগই শিল্পীর ছাত্র জীবনে (১৯৩২-৩৮) আঁকা। কিশোর জয়নুল থেকে শিল্পী জয়নুলে পরিণত হয়ে ওঠার ষোল বছরের প্রায় ৫০টি চিত্রকর্ম স্থান পাবে এই প্রদর্শনীতে।
শিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি সৈয়দ শামসুল হক।
বিডিনিউজ২৪ডটকম/এএল/এসকে/২১৩৪ঘ.
bdnews24