জামালপুর, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের মেলান্দহ রেল স্টেশন বাজারে বৃহস্পতিবার ভোররাতে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার বাবুল হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টায় ওই বাজারের আবদুর রশিদের ব্যাটারির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
তিনি জানান, জামালপুর থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকার বেশি হবে বলে দমকল কর্মীরা ধারণা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৬০২ ঘ.
bdnews24