২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে নাশকতার চেষ্টা করা হচ্ছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে একটি মহল থেকে নাশকতার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 02:56 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে একটি মহল থেকে নাশকতার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাঞ্চল্যকর মামলা সংক্রান্ত মনিটরিং সেলের সভার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী সোহেল তাজ একথা বলেন। সোহেল তাজ বলেন, "একটি মহল থেকে আমরা যাতে এগিয়ে যেতে না পারি সেজন্য নাশকতামূলক ঘটনার ঘটানোর চেষ্টা চলছে। তারা অত্যন্ত সক্রিয় রয়েছে। তাই আমাদের সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।" জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের ঘটনা নাশকতামূলক কিনা, এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "আমরা এ ব্যাপারে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। ঘটনার পরপরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কক্ষে কক্ষে তল্লাশি অভিযান চালানো হয়েছে। দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানিয়ে দিয়েছি, সন্ত্রাসী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।" বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে র‌্যাব ও পুলিশ নিস্ক্রিয় রয়েছে, কোনো কোনো মহলের এমন অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে প্রসঙ্গে সোহেল তাজ বলেন, "এ ধরণের অভিযোগ সত্য নয়। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে র‌্যাব ও পুলিশের টহল দ্বিগুণ করা হয়েছে।" তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট হওয়ার কিছু নেই-এ মন্তব্য করে মন্ত্রী বলেন, "অপরাধমুক্ত অবস্থা বর্তমানে বিশ্বের কোথাও আশা করা যায়না। আমরাও তেমনটা আশা করি না। আমাদের লক্ষ্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় একধাপ এগিয়ে থাকা। কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।" মনিটরিং সেলের সভার বিষয়ে প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, দেশের চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত ও নিস্পত্তির বিষয়ে সভায় আলোচনা করা হয়েছে। এ সভার আগে পর্যন্ত নয়টি চাঞ্চল্যকর মামলা তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আরো ১০টি চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি 'অত্যন্ত আশাপ্রদ'। যেসব মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে- রমনার বটমূলে গ্রেনেড হামলা মামলা, পল্টনে ব্যবসায়ী বাবু হত্যা মামলা, সুনামগঞ্জে আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের সভায় বোমা হামলা মামলা, বনানীতে প্রবাসী ফারুক আহমেদ ও গৃহপরিচারিকা হত্যা মামলা ও খিলগাঁওয়ে শিক্ষিকা মাহবুবা হক হত্যা মামলা। এছাড়াও সভায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা, যশোরের উদীচীর সমাবেশে বোমা হামলা মামলা, সাবেক মন্ত্রী আকবর হোসেনের গৃহপরিচারিকা হত্যা মামলা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আফতাব আহমাদ হত্যা মামলা ও খুলনার আওয়ামী লীগ নেতা খান ইবনে জামান হত্যা মামলাসহ ১০টি মামলার তদন্তে অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও অতিস