ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে বইমেলার বরাবরের 'স্বভাব' অনুযায়ী এবারও ১৫ তারিখের পর থেকে বই প্রকাশ এবং দর্শনার্থীদের ভিড় পাল্লা দিয়ে বাড়ছে।
বুধবার মেলায় এসেছে ৮৮টি বই । এর মধ্যে রয়েছে অধ্যাপক ইয়াসমিন আহমেদ অনূদিত হ্যারল্ড রাস্কির 'ইন্ট্রোডাকশন টু পলিটিক্স', গোলাম কুদ্দুসের 'বাংলাদেশের জরুরি অবস্থার স্বরুপ অন্বেষণ', মইনুল আহসান সাবেরের 'আমাদের পোষা ভূত', ডক্টর আলী হোসেন চৌধুরীর 'নজরুল বিবিধ প্রসঙ্গ', মেসবাহ কামাল এবং জান্নাতে ফেরদৌসীর 'অশ্র" সাগরে মিলিত প্রাণ', অধ্যাপক মতিউর রহমানের 'সৃষ্টি রহস্য উন্মোচনে বিজ্ঞান আপেক্ষিক ও বিগব্যাং তত্ত্ব
bdnews24