২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছর আগের হিসেবে বেকারের সংখ্যা ২১ লাখ: শ্রমমন্ত্রী

দেশে শিক্ষিত বেকারের হালনাগাদ কোন পরিসংখ্যান সরকারের হাতে নেই। পরিসংখ্যান ব্যুরোর তিন বছর আগের হিসেব অনুযায়ী মোট বেকারের সংখ্যা ২১ লাখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 04:50 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে শিক্ষিত বেকারের হালনাগাদ কোন পরিসংখ্যান সরকারের হাতে নেই। পরিসংখ্যান ব্যুরোর তিন বছর আগের হিসেব অনুযায়ী মোট বেকারের সংখ্যা ২১ লাখ। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, "দেশে শিক্ষিত বেকারের সঠিক সংখ্যা সরকারের হাতে নেই। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০০৬ সালের তথ্য অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা ২১ লাখ।" ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল মোয়াজ্জেম হোসেন রতনের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "বাংলাদেশে বৈধ রিক্রুটিং এজেন্সির সংখ্যা ৭৭৫টি। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৫৬টি এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। ৩৫টি এজেন্সির জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। ১৩টি এজেন্সির লাইসেন্স স্থগিত ও জামানত বাজেয়াপ্ত এবং ৯টি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়। নজরুল ইসলাম মঞ্জুর এক প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানান, গত দুই বছরে ১৭ লাখ ৭৬৬৪ জন কর্মী বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এএল/এসকে/২২৪৫ঘ.