ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাদেশ বাছাই সংক্রান্ত সংসদের বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা ১২২টি অধ্যাদেশের মধ্যে ৫৪ টিকে পাসের সুপারিশ করে সংসদে তাদের প্রতিবেদন উত্থাপন করেছে।
এতে বলা হয়েছে, সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ, বিশেষজ্ঞদের মতামত, জনস্বার্থ, জনগুরুত্ব এবং সরকারের ধারাবাহিকতা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে ৫৪টি অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপনের সুপারিশ করেছে বিশেষ সংসদীয় কমিটি।
এতে আরো বলা হয়, ৫৪ টি অধ্যাদেশের মধ্যে এমন কিছু রয়েছে যেগুলোর বৈধতা না দিলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। সেজন্যই এই অধ্যাদেশগুলোর বৈধতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
কমিটির ওই প্রতিবেদন সংসদে উত্থাপন করেন এর সভাপতি রহমত আলী ।
বিশেষ কমিটির ওই প্রতিবেদনে বলা হয়, "নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একটি অন্তর্র্বতীকালীন সরকার এবং এ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালে রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৫৮ (ঘ) এবং অনুচ্ছেদ ৯৩-এর বিধান সাপেক্ষে কেবল মাত্র অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন। তাছাড়া সংসদ কর্তৃক ইতিপূর্বে প্রণীত আইন অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে বাতিল করা যাবে না মর্মে সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে।"
প্রতিবেদনে বলা হয়, সংবিধানের ৫৮(ঘ) এবং ৯৩ অনুচ্ছেদ, কমিটিতে আমন্ত্রিত বিশেষজ্ঞদের মতামত, জনস্বার্থ, জনগুরুত্বসম্পন্ন এবং সরকারের ধারাবাহিকতার বিষয়গুলো সম্যক বিবেচনায় এনে সংসদে উত্থাপন করা হয়। এই কমিটি মনেকরে, ১২২ টির মধ্যে ৬৮টি অধ্যাদেশ গ্রহণের কোনো যৌক্তিকতা নেই।
রহমত আলীকে সভাপতি এবং সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, মহিউদ্দিন খান আলমগীর, মোহাম্মদ ছায়েদুল হক, ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, মুজিবর রহমান, এ বি এম রুহুল আমিন হাওলাদার, এম কে আনোয়ার, আব্দুল মতিন খসরু, জয়নুল আবদিন ফারুক ও নুরুল ইসলাম সুজনকে সদস্য করে গত ২৮ জানুয়ারি এই কমিটি গঠন করা হয়।
বিশেষ কমিটির প্রতিবেদনে আইনজীবীদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির মতামত উল্লেখ করে বলা হয়, "সংবিধানের ৫৪(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী শুধুমাত্র সরকারের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচন কমিশনকে সহায়তা সংক্রান্ত কার্যাবলী এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো এবং এমন কতগুলো অধ্যাদেশ যা সংবিধানের ৫৮(ঘ) অনুচ্ছেদের আওতা বহির্ভূত হলেও জনস্বার্থিক ও জনহিতকর এবং ঐ অধ্যাদেশের আওতায় এমন কিছু কার্যাদি সম্পন্ন করা হয়েছে যার বৈধতা না দেওয়া হলে নানা রকম সমস্যা সৃষ্টি হবে বিধায় উক্ত অধ্যাদেশগুলো গ্রহণ করা যায় মর্মে মতামত ব্যক্ত করেন।"
এই বিশেষজ্ঞ কমিটিতে ছিলেন-আইন মন্ত্রী শফিক আহমেদ, সাংসদ শেখ ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল-হক, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ড. এম জহির, আজমালুল হক কিউ সি ও ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ।
বিশেষ কমিটি গত ৩১ জানুয়ারি, ৩ এবং ১৫ ফেব্র"য়ারি বৈঠক করে।
যেসব অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে সেগুলো হলো:
সিলেট মহানগর পুলিশ অধ্যাদেশ ২০০৬,
বরিশাল মহানগর পুলিশ অধ্যাদেশ ২০০৬,
দ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধনী) অধ্যাদেশ ২০০৭,
দ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (দ্বিতীয় সংশোধনী ) অধ্যাদেশ ২০০৭,
আইন-শৃঙ্খলা বিঘ
bdnews24