২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরের মিয়াপাড়ায় ছোট ভাই বুজরত আলির হাতে খুন হয়েছেন বড় ভাই জালাল উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 07:41 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরের মিয়াপাড়ায় ছোট ভাই বুজরত আলির হাতে খুন হয়েছেন বড় ভাই জালাল উদ্দিন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বড় ভাই জালালের (৭৫) সঙ্গে ছোট ভাই বুজরত আলির (৫৫) বসত ভিটার জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকাল ৭টার দিকে বড় ভাই জালালের এক ট্রলি বোঝাই ইট বসত ভিটার পাশের রাস্তা দিয়ে যাওয়া নিয়ে তাদের মধ্যে বিবাদ হয়।" তিনি বলেন, "এক পর্যায়ে ছোট ভাই বুজরত ইট দিয়ে বড় ভাই জালালের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ ঘটনার পরপর বুজরত ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়।" পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে শহীদুল বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৪৯ ঘ.